স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিকমাধ্যম ফেসবুকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তাঁর পোষা বিড়াল ‘জেবু’। চালু করা হয়েছে ‘জেবু–দ্য ক্যাট’ নামের একটি ফেসবুক পেজ।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর লন্ডন থেকে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। তাদের সঙ্গে জেবুও ঢাকায় পৌঁছেছ।
সাইবেরিয়ান জাতের লোমশ বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা জাইমা রহমানের। পেজে প্রোফাইল পিকচার ও কাভার ফটোর পাশাপাশি একটি স্যাটায়ার ফটোকার্ড পোস্ট করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১ ২৫ মিনিটে করা ওই ফটোকার্ডে লেখা আছে, ‘কেমন আছো ফ্র্যান্স? কালকে দেখা হচ্ছে! সাথে নিয়ে আসছি তারেক রহমানকে।’

এরপর বৃহস্পতিবার সকাল ১১ টা ৭ মিনিটে একটি ফেসবুক পেজের রিল শেয়ার দিয়ে লেখা হয়, ‘অপেক্ষা থাকো বন্ধুরা’। রিলটিতে সোরা এআইয়ের তৈরি একটি ফুটেজ রয়েছে। যেখানে একদল বিড়াল প্যারেড করছে। বলা হচ্ছে, ‘জেবুকে রিসিভ করতে বিড়াল বাহিনী এয়ারপোর্টের দিকে’।
নতুন এই পেজ ইতোমধ্যে অনলাইনে বিড়ালপ্রেমীদের নজর কেড়েছে। অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ।
চলতি বছরের শুরুর দিকে তারেক রহমানের মোবাইলফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। এরপর জেবুর আরও কিছু ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তার বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, ‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার হয়ে গেছে। আমরা সবাই এটাকে খুব ভালোবাসি এবং পছন্দ করি।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম ও ইউটিউবকে ‘আসক্তিকর’ এবং শিশুদের সুরক্ষায় অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে একটি রায় দিয়েছে।
৩ দিন আগে
নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ‘লাইভ ক্লাস’ চালু করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের তরুণ সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
১৯ দিন আগে
ঈদের কেনাকাটা করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাভার আউটলেটে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। তবে তাঁকে এসময় ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন আউটলেটের নিরাপত্তা কর্মীরা।
২১ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করার অভ্যাস থাকলে এরই মধ্যে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। অনেকেই ‘হ্যাঁ’ কিংবা ‘না’ লিখে পোস্ট করেছেন, আবার অনেকেই এই ধরনের পোস্ট শেয়ার করেছেন। এমন পোস্টে সয়লাব নিউজফিড। হঠাৎ এমন পোস্টের কারণ আসলে কী? চলুন, খোঁজা যাক।
৩০ অক্টোবর ২০২৫