স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থায় বলে দেবে, উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাহিদ। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আমরা খালেদা জিয়াকে বাইরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। যে এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির পাঠানোর উদ্যোগ নিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে সেটি আসেনি এটি সত্য। আবার মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি সভা করে সিদ্ধান্ত দেন ওই মুহূর্তে উনার ফ্লাই করার সঠিক সময় নয়। এসব কারণে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্য, ইউকে, আমেরিকা, বাংলাদেশ ও চীন থেকে যারা অংশ নিয়েছেন, সবাই উনার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার তো সামাজিক মাধ্যম দেখার সুযোগ হয় না, দেখিও না। কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা যায়। গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে কেউ বিভ্রান্ত করবেন না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন। এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ উনাকে সুস্থ করেছেন। এবারও যেন তাই হয়।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান। সেই থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও সেই বোর্ডের সদস্য। শাশুড়ির উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন ডা. জোবাইদা রহমান।
খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে