স্ট্রিম প্রতিবেদক

কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে ‘গণবিরোধী’ ও ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সরকারের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি তাহমিদ চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারির পর থেকে দেশে মব সংস্কৃতি, আওয়ামী পুনর্বাসন, চাঁদাবাজি, ধর্ষণের মতো ঘটনা বেড়েছে। মব সংস্কৃতির মাধ্যমে প্রশাসনিক কাঠামো ধ্বংস করা হচ্ছে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ছাত্রশক্তি তিন দাবি তুলে ধরেন। এগুলো হলো– ব্যবসায়ী মোস্তাকুর রহমানের গভর্নরের নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল; একজন গভর্নরের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে ‘বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগ বিধিমালা’ প্রণয়ন; বাংলাদেশ ব্যাংকের ভেতর অবৈধ মব ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম প্রমুখ।
বক্তাদের অভিযোগ, নতুন গভর্নর মোস্তাকুর রহমান পেশাগতভাবে তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন তালিকাভুক্ত ঋণখেলাপি ছিলেন। গভর্নরের মতো সংবেদনশীল পদে এমন ব্যক্তির নিয়োগকে ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ অভিহিত করেন তারা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে