স্ট্রিম প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’-এর বাস্তবায়ন প্রক্রিয়া ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে অনিশ্চয়তার মুখে পড়ছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন। দলের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ঐকমত্য কমিশনের কিছু সুপারিশ জুলাই সনদের আলোচনার সঙ্গে সাংঘর্ষিক এবং কিছু সুপারিশ গণতান্ত্রিক রীতি পদ্ধতির অনুসরণ করে না। এই সুপারিশমালা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যা সনদের বাস্তবায়নের সম্ভাবনাকে আশঙ্কার মুখে ফেলে দিচ্ছে।
গণসংহতি আন্দোলন জানায়, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রস্তাবগুলোতে ভিন্নমতের উল্লেখ ছিল। কিন্তু সেই ভিন্নমত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে কোনো স্পষ্ট নির্দেশনা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া মোটেই গণতান্ত্রিক নয়। এই প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে এবং জাতীয় পর্যায়ে অনৈক্য বাড়িয়ে দেবে।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে জনগণের অনুমোদন গ্রহণ ছিল প্রধানতম গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে গণসংহতি আন্দোলন বলে, তারা শুরু থেকেই সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করে এলেও, আগামী সংসদের নাম যে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হবে, সে বিষয়ে ঐকমত্য তৈরি হতে পারেনি। তারা মনে করে, এই বিষয়েও রাজনৈতিক ঐক্য ও সমঝোতার পথ অনুসরণ করা জরুরি।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা রাখা জরুরি। কিন্তু ঐকমত্য কমিশনের সুপারিশমালা দেখে মনে হচ্ছে, কমিশন সনদ বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতির ওপর আস্থা রাখতে পারছে না।
গণসংহতি আন্দোলন আশঙ্কা প্রকাশ করে আরও বলে, কোনো বিশেষ পক্ষকে খুশি করতে জাতীয় ঐকমত্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে জনগণের ভেতরে ধারণা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি দেশের গণতান্ত্রিক উত্তরণ ও জাতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক।
বিবৃতির শেষে গণসংহতি আন্দোলন অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে