স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই হামলার প্রতি নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব ছিল সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বিধান করাও। কিন্তু আখতার হোসেনের ওপর এই হামলা প্রমাণ করে, তারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
গণসংহতি আন্দোলনের নেতারা আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে রাখা আওয়ামী লীগ তার নিপীড়ক চরিত্র বহাল রেখেছে। দেশের প্রশাসন ও আমলাতন্ত্রে কোনো সংস্কার না আনার ফলেই এই ধরনের আক্রমণ বারবার ঘটছে। তারা উল্লেখ করেন, এই ঘটনা স্পষ্ট করে দেয় যে ফ্যাসিবাদের সহযোগীরা এখনো সক্রিয় । তারা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে নিউইয়র্কে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের পক্ষে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে কাজ করারও আহ্বান জানিয়েছেন সংগঠনের দুই শীর্ষ নেতা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে