পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এনসিপির আলোচনাসভা
স্ট্রিম প্রতিবেদক

আজ ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। দিনটি ঘিরে 'রাসূলুল্লাহ( সা.)-এর জীবন ও কর্ম' শিরোনামে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিত পার্টি (এনসিপি)। আলোচনায় বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে হলে রসুল (স.)-এর মতো আল-আমিন বা সত্যবাদী হওয়ার কথা বলেছেন বক্তারা।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মানব জীবনের পরতে পরতে যতগুলো ভূমিকার প্রয়োজন পড়ে, প্রতিটি ভূমিকার বিষয়েই আল্লাহর রাসুলের জীবনে আমরা আদর্শ খুঁজে পাই। আল্লাহর রাসূলের জীবনী অল্প কথায় আমরা শেষ করতে পারি না।’
আখতার হোসেন আরও বলেন, ‘আল্লাহর রাসূলের জীবনের রাজনৈতিকতা কেমন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তরুণ বয়সে তিনি যখন দেখেছেন, গোত্রে গোত্রে মারামারি-কাটাকাটি, তখন তিনি তাঁর বয়সী তরুণদের নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামে একটা সংগঠন তৈরি করলেন। সেই হিলফুল ফুজুলের মাধ্যমেই রাসুলের রাজনৈতিক জীবন শুরু বলে আমি মনে করি। যার মাধ্যমে তিনি গোত্রে গোত্রে দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নিয়েছেন। মানুষ যেন মানুষের ব্যাপারে শ্রদ্ধাশীল হয়, সে উদ্যোগ তিনি নিয়েছেন।’
আখতার আরও বলেন, ‘নবুওত পাওয়ার আগেই রাসুল সা. বিশ্বাসী বা আল-আমিন হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। যে কারণে মানুষ আল্লাহকে না দেখেও রাসুলকে বিশ্বাস করেছেন। তাই আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা যদি সত্যি বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের আল-আমিন হয়ে উঠতে হবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে