স্ট্রিম প্রতিবেদক

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনব্যবস্থা নিয়ে সংস্কার কমিশনকে বারবার আলোচনার আহ্বান জানানো হলেও কমিশন বিষয়টিকে উপেক্ষা করেছে। এমন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনের একগুঁয়েমির কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ফকিরাপুলে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি হয়েছে সে সিস্টেমকে জিইয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা। প্রচলিত পদ্ধতির নির্বাচন মানেই স্বৈরাচার তৈরির আয়োজন। চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সকল পথ বন্ধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প কোনো পথ নাই।’
গণসমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, ‘জুলাই সনদ এক বছর পর ঘোষণা করলেও এখন পর্যন্ত আইনি ভিত্তি দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। পাশাপাশি নির্বাচনের আগে পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ গোলামুর রহমান আজমসহ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা শাখার প্রমুখ নেতৃবৃন্দ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে