স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী ও রাজনৈতিক বৈধতা প্রদানকারী জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া সংবিধানের মৌলিক চেতনা ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের ভোটাধিকার হরণকারী নির্বাচন ও ২০২৪ সালের তথাকথিত ‘ডামি’ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছে। তারা মূলত ‘বিরোধী দল’ সেজে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে কৃত্রিম রাজনৈতিক বৈধতা প্রদান করেছে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বৈধতা দিতে এবং সরাসরি সহযোগিতা করতেও জাতীয় পার্টি দ্বিধা করেনি। গত ১৫ বছর আওয়ামী লীগের সকল অপকর্ম ও মানবতাবিরোধী অপরাধের সমান অংশীদার ছিল এই দলটি।
সংগঠনটি তাদের দাবিতে উল্লেখ করে, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে নির্বাচনে অংশ নিতে পারছে না, তখন তাদের প্রধান সহযোগীরা কীভাবে সুযোগ পায়—তা দেশের জনগণের জন্য এক চরম বিস্ময়। সংবিধানের ৭, ১১ ও ১১৮ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে তারা জানান, জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা রক্ষার খাতিরে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা জরুরি। তারা বিষয়টিকে শুধু রাজনৈতিক বৈষম্য নয়, বরং গণতন্ত্র ও ন্যায়বিচারের সঙ্গে বড় ধরনের প্রতারণা হিসেবে দেখছে।
স্মারকলিপিতে আরও দাবি করা হয়, সংবিধান ও প্রচলিত আইনের আলোকে জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনের অযোগ্য ঘোষণা করে তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করা হোক। ইসি যেন অবিলম্বে এ বিষয়ে সুস্পষ্ট, নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দিয়ে জানায়, ফ্যাসিবাদী দোসরদের নির্বাচনে সুযোগ দেওয়া হলে তা হবে শহীদের রক্তের সঙ্গে বেইমানি। নির্বাচন কমিশন যেন গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ না দেয়, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে