ডা. তাসনিম জারা ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ তুলেছেন দুটি বাংলা দৈনিকের বিরুদ্ধে। রিউমার স্ক্যানার ছবিটি এআই-নির্মিত ভুয়া ছবি বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন।
স্ট্রিম ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডা. তাসনিম জারার ‘হাফ প্যান্ট’ পরা ছবি প্রকাশকে কেন্দ্র করে দুটি বাংলা দৈনিকের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।
গতকাল (৬ জুলাই) এ বিষয়ে ডা. তাসনিম জারা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, দুইটি বাংলা দৈনিক তাঁর একটি ‘হাফ প্যান্ট পরা’ ছবি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও এআই প্রযুক্তি দিয়ে তৈরি। তিনি বলেন, ছবিটি প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হয়েছে, অথচ ছবিটির সত্যতা যাচাই করা হয়নি।
এরপর ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করে, ছবিটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।
এ ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি কিছু গণমাধ্যমের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের পক্ষে কাজ করার অভিযোগ করেন এবং একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজকে উদ্দেশ্য করে সরাসরি সমালোচনা করেন।
পরে একটি বাংলা দৈনিক তাঁর বক্তব্যকে ‘সাংবাদিকদের প্রতি হুমকি’ হিসেবে প্রকাশ করলে হাসনাত ওই পত্রিকার ফেসবুক পেজে মন্তব্য করে জানান, তাঁর বক্তব্য সব গণমাধ্যমের জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়া হাউজের জন্য।
হাসনাত আবদুল্লাহ ওই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ফাঁস করার হুমকি দিয়েছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে