স্ট্রিম প্রতিবেদক

গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে আদালতের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জনগণের রায় নিয়ে ষড়যন্ত্র চললে জুলাই বিপ্লবের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবে ছাত্রজনতা।
মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির সাংগঠনিক বিভাগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তবে আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমাদের ‘হাইকোর্ট না রাজপথ’—এই স্লোগান দিতে বাধ্য করবেন না।’
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে যে জনরায় প্রতিফলিত হয়েছে, সেই অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। আদালতের কাঁধে বন্দুক রেখে জনগণের আকাঙ্ক্ষাকে নসাৎ করা হলে আদালতকেও প্রশ্নবিদ্ধ করা হবে বলে তিনি মন্তব্য করেন।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং শহীদ হাদির খুনিদের আগে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। খুনিদের বিচার নিশ্চিত হওয়ার পরই ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির আলোচনা হতে পারে। এর আগে ভারতের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্কের সুযোগ নেই।’
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে