স্ট্রিম প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। আজ সোমবার (২৯ ডিসেম্বর) এই তিন আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে, এসব আসনে তাঁর জন্য বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি এই আসন থেকে নিজের জন্যও মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।
রফিকুল আলম মজনু স্ট্রিমকে বলেন, ‘আজকে ম্যাডামের মনোনয়ন জমা দেব।’ এক প্রশ্নের জবাবে মজনু বলেন, ‘আমার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। তবে, জমা দেব কি না তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর। দল সিদ্ধান্ত দিলে জমা দিব, কারণ আজ তো শেষ দিন।’
বগুড়া-৭ (গাবতলী) আসন থেকে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম। আর দিনাজপুর-৩ (সদর) আসনে আছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
মোরশেদ আলম স্ট্রিমকে বলেন, ‘বগুড়া-৭ থেকে আজ ম্যাডামের মনোনয়ন জমা দেওয়া হবে। ম্যাডামের সাপোর্টিং হিসেবে আমাকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী ম্যাডামের পাশাপাশি আমার মনোনয়ন জমা দিচ্ছি।’
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের পাশাপাশি আমিও মনোনয়ন সংগ্রহ করেছি এবং জমা দিব।’
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এখন ম্যাডামের নির্বাচন করা বা না করা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যার কারণে উনার পাশাপাশি এসব আসনে বিকল্প প্রার্থী রাখা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে