এনসিপির ইশতেহার
স্ট্রিম প্রতিবেদক

প্রতিবছর ৩০ হাজার তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রকাশিত ইশতেহারে এ পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হয়ে ৩০ আসনে লড়ছেন এনসিপির প্রার্থীরা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণায় সারসংক্ষেপে ৩৬ দফা তুলে ধরেন।
প্রতিরক্ষা কৌশল হিসেবে ‘রিজার্ভ ফোর্স’ গঠনের কথা জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দলটি।
ইশতেহারে বলা হয়েছে, গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে দেশের আত্মরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতি বছরে ৩০ হাজার তরুণকে বেসিক অস্ত্র ও মিলিটারি ট্যাকটিক্স ট্রেইনিংয়ের মাধ্যমে তিনবাহিনীর জন্য কমব্যাট-রেডি এবং দুর্যোগ পরিস্থিতির জন্য তৈরি করা হবে।
এতে বলা হয়, এই ট্রেনিং হবে ১০ সপ্তাহ মেয়াদী এবং রিজার্ভিস্টদের বছরে দুই সপ্তাহ করে রিফ্রেশার ট্রেনিংয়ে অংশ নিতে হবে। ইশতেহারে এনসিপি বলেছে, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, প্রচলিত বাহিনীর দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স প্রস্তুত করা।
ট্রেইনিং ফ্যাসিলিটির এককালীন খরচ ৫০০ কোটি টাকা এবং বাৎসরিক খরচ ৪০০ কোটি টাকা বলেও উল্লেখ করা হয়েছে। এনসিপির পরিকল্পনা, শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। বাংলাদেশের ভৌগলিক অবস্থান, বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং গত কয়েক বছরের বেশ কয়েকটি বড় দেশের সঙ্গে অপেক্ষাকৃত ছোট দেশের যুদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের ওপর জোর দেওয়া দরকার।
সামরিক বাহিনীর জন্য সারফেস-টু-এয়ার মিসাইল অধিগ্রহণের কথাও বলেছে দলটি। ইশতেহারে বলা হয়েছে, কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লক্ষ্যে পাঁচ বছরের মধ্যে মাঝারি পাল্লার অন্তত আটটি সারফেস-টু-এয়ার (এসএএম) মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে এবং বিদ্যমান উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। এতে পরে দূরপাল্লার মিসাইল যুক্ত করা যাবে।
এছাড়া সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে একটি ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) ব্রিগেড গঠনের পরিকল্পনাও জানিয়েছে এনসিপি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে