স্ট্রিম প্রতিবেদক

প্রয়োজনে দুই মাস পরে নির্বাচন আয়োজন করে হলেও আগে গণভোট ও সংস্কার কাজের বাস্তবায়ন দাবি করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় আট দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন এই দাবি জানায়।
রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জমায়েতে ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘দ্রুতই গনভোটের তারিখ ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে না। দুইটার তফসিলও একসঙ্গে হবে না। আমরা নভেম্বরে গণভোটের বিষয়ে বারংবার বলেছি। আপনারা কালক্ষেপণ করেছেন। এখন যদি নভেম্বরে গণভোট করতে না পারেন, তাহলে যেদিন-ই দেন, গণভোট আগে হতে হবে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও বলেন, ‘প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না; দুইমাস পরে করেন। কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না। রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কারণ রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের তরুণ ছাত্র-জনতা জীবন দিয়েছে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। আন্দোলন ক্রমে তীব্র হবে। আপনারা আন্দোলন চাইলে আন্দোলনই হবে।’
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘যারা বলে সংস্কার চায় না তাদের সাথে আমাদের সমঝোতা করতে বলেন? যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে, যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, তাদের সাথে সে সমঝোতা করতে বলেন? এটা তামাশা।’
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা, তফসিলের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয় আটদল। পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দলগুলো এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে