স্ট্রিম প্রতিবেদক

দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ ও এনসিপি নেতারা। ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে বলেছে, শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আজ মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি তাঁর শত্রুর সাথেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন এবং সর্বদা বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে সৃষ্ট আবেগকে ব্যবহার করে যাতে কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
সংগঠনটি আরও উল্লেখ করে, একটি মহল এই মর্মান্তিক ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।
বিবৃতিতে বলা হয়, যারা এই ঘটনাকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদেরকে সন্দেহের চোখে দেখতে হবে। কোনোভাবেই দেশকে অকার্যকর বা অস্থিতিশীল হতে দেয়া যাবে না।
বিবৃতিতে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং ওসমান হাদির আদর্শ ধারণ করে বুদ্ধিবৃত্তিক ও শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানানো হয়েছে।
সবাইকে শান্ত থাকার আহ্বান এনসিপি নেতাদের
এদিকে শরীফ ওসমান হাদির লড়াই প্রতিষ্ঠান গড়ার লড়াই, আধিপত্যবাদ ভেঙে বাংলাদেশ গড়ার লড়াই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'যারা আজকে আগুন দিয়ে আন্দোলন ও বিক্ষোভকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং এই কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে, তারা হাদির স্পিরিটের বিরোধী। এটা পরিকল্পিত স্যাবোটেজ।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলুন। হাদির শহীদি মৃত্যুকে আমরা কোনোভাবেই কোনো হঠকারী গ্রুপকে ব্যবহার করতে দিবো না।
হাদির খুনি ও গণহত্যাকারী হাসিনাকে অবশ্যই ভারতের ফেরত দিতে হবে।'
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান রইলো। জনগণের বিক্ষোভকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাই বিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন। সবাই শান্তিপূর্ণভাবে ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যান।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুসংবাদের পর উত্তেজিত জনতা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে প্রথম আলো, দ্য ডেইলি স্টারও রয়েছে। এছাড়া ছায়ানট ভবনেও আগুন দেওয়া হয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে