স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিদেশি কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল, বর্তমানে তা ব্যাহত হচ্ছে। আমরা লক্ষ করছি, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করতে হবে।”
অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “জুলাই সনদে স্পষ্টভাবে সংবিধান সংস্কারের কথা উল্লেখ আছে। এই সংস্কার বাস্তবায়ন ছাড়া গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্ভব নয়।” এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ও সংস্কার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
এনসিপির এই আয়োজনে ঢাকার বিদেশি কূটনীতিকদের সরব উপস্থিতি ছিল। ইফতার মাহফিলে অংশ নেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, কানাডীয় হাইকমিশনার অজিত সিং, মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেমস স্টেওয়ার্ট, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জ্যারিনা এবং ইউএনডিপির ডেপুটি রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর, তুরস্ক, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও পাকিস্তানের হাই কমিশনারগণ। জাপান, নেপাল, চীন, নেদারল্যান্ডস, জার্মানি, ভারত, মালদ্বীপ ও ব্রুনেইসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে