স্ট্রিম প্রতিবেদক

ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার ইস্যু সামনে এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের অনুসারী দাবি করে কয়েকজন রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দেন। এতে বলা হয়, আসিফ মাহমুদের হস্তক্ষপের কারণে সাকিব দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলতে পারেননি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এনসিপি গতানুগতিক রাজনীতি করবে না। নাগরিক সমস্যা সমাধানে নতুন ধারার রাজনীতি বিনির্মাণে কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ করা হচ্ছে।
ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এনসিপি কাজ করবে বলেও জানান তিনি। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৮ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে