স্ট্রিম সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি অঞ্চলের ভোটারেরা নিরাপদে ভোট দিতে পারা নিয়ে উৎকণ্ঠায় আছে বলে জানিয়েছেন ২৯৯ নম্বর (রাঙামাটি) আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জুঁই চাকমা। তিনি বলেছেন, ‘ভোটাররা এখনও উৎকণ্ঠায় আছেন। আমি যেখানে যাচ্ছি ভোটাররা সব সময় আমাকে প্রশ্ন করছেন— তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোট প্রয়োগ করতে পারবেন কি না। মানুষ জানতে চান এবং নিশ্চয়তা পেতে চান, তাঁরা যেন তাঁদের ভোটটা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে দিতে পারেন।’
আজ শনিবার (২৪ জানুয়ারি) দিনভর প্রচারের তৃতীয় দিনে রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ও মাইনিমুখ বাজারে জনসংযোগ ও পথসভা করেছেন জুঁই চাকমা। রাঙামাটির একমাত্র নারী প্রার্থী বলেন, ‘গণ-অভ্যুত্থানে পর মানুষ আশায় বুক বেঁধেছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিকপন্থায় তাঁদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।’
লংগদু উপজেলাকে জেলা ঘোষণার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রস্তাব দিয়ে জুঁই চাকমা বলেন, ‘লংগদু অনেক বড় একটি উপজেলা। লংগদু উপজেলাকে জেলা ঘোষণার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। আমার বিশ্বাস লংগদু উপজেলাবাসী আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে তারা প্রমাণ করবেন যে, তাঁরা প্রগতিশীল ও সম্প্রীতি রক্ষায় তাঁদের ভূমিকা অপরিসীম।’
প্রচারসভায় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুণজিতা চাকমা, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান জেলার কাউখালী উপজেলায় এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা কাপ্তাই উপজেলায় নির্বাচনী প্রচারণা, জনসংযোগ ও পথসভা করেছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে