স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা -১১ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের খুলনা-৫ আসনে দলীয় প্রার্থী চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন দাবি করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন।
বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির এই যুগ্ম মুখ্য সমন্বয়ক নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, চরমোনাই পীর সহজেই জোটে থাকতেন, যদি ঢাকা-১১ আসন তাদের দেওয়া হতো। আর ওই আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া মিয়া গোলাম পারওয়ার, মুহাদ্দিস আব্দুল খালেক, শাহজাহান চৌধুরীসহ অনেক শীর্ষ নেতাদের আসনে তাদের প্রার্থীর জন্য ছাড় চায়।
তুহিনের ফেসবুকে দেওয়া এই বক্তব্য সঠিক কি না জানতে চাইলে এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম স্ট্রিমকে বলেন, ‘যে পোস্ট দিয়েছে, সেটা তাঁকে জিজ্ঞেস করলেই ভালো। আপাতত জোটের ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই।’

এই ব্যাপারে জানতে চাইলে আরিফুর রহমান তুহিন স্ট্রিমকে বলেন, ‘ফেসবুকে আমি পোস্ট দিয়েছি। তবে জোটের ব্যাপারে দলীয়ভাবে আমরা কিছু বলছি না আপাতত।’
এদিকে নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। আজ বেলা সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
এর আগে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ১১ দল সংবাদ সম্মেলন ডেকেছিল। বার্তায় বলা হয়েছিল, ১৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে থাকবে কিনা, তা তখনও স্পষ্ট করেনি দলটি। দুপুরে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ স্ট্রিমকে বলেন, ‘সমঝোতায় থাকা না থাকা নিয়ে আজকালের মধ্যেই আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে