স্ট্রিম প্রতিবেদক

একাত্তরের মুক্তিযুদ্ধে যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারা নতুন চেহারা নিয়ে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বন্দুক নিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছি। আমরা জয় লাভ করেছি। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পর আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়েছে। যারা সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল, তারা নতুন চেহারায় হাজির হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দীর্ঘ ১৮ বছর বহু নির্যাতন সহ্য করেছি। আমাদের জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের ৬০ লাখ নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ ১ হাজার ৭০০ নেতাকে গুম করা হয়েছে। তারপরেও আমরা মাথা নত করিনি। লড়াই চালিয়ে গিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৬ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে