স্ট্রিম প্রতিবেদক

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে বৈধতা দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার (মার্চ) কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।
সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্লাটফর্মটির সংগঠক প্লাবন তারেক।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের দাবি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) উপেক্ষা করে অন্তত ৪৫ জন ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে কমিশন।
সংগঠনটি বলছে, যারা রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের নির্বাচনে অংশ নেওয়া এবং জনগণকে তাদের ভোট দিতে বাধ্য করা সাংঘর্ষিক। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মন জয় করতে মরিয়া হয়ে ইনসাফের কবর রচনা করছে।
এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ‘গণহত্যার সঙ্গে জড়িত’ থাকার অভিযোগে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করে সংগঠনটি।
স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বসন্তের কোকিলের’ মতো আচরণ করছেন এবং সেনাবাহিনী মাঠে থাকলেও অস্ত্র উদ্ধারে কোনো দৃশ্যমান অভিযান নেই বলে অভিযোগ করে সংগঠনটি।
দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য:
১. ২৭ জানুয়ারি (আগামীকাল): ঋণখেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ‘মার্চ টু ইলেকশন কমিশন’। দুপুর আড়াইটায় আগারগাঁও মেট্রো স্টেশন থেকে পদযাত্রা শুরু হবে।
২. ৩১ জানুয়ারি: অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে ‘মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়’। দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে পদযাত্রা শুরু হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক ও এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির, ইসরাফিল ফরাজী, মুন্সি বুরহান মাহমুদ প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে