স্ট্রিম প্রতিবেদক

আসন সমঝোতার জন্য হলেও ১১ দলের আলাদা রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বোঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরণ করব, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্নতা হয়েছে, এটা কেটে যাবে।’
‘শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে’, বলেন নাহিদ ইসলাম।

এনসিপির এই নেতা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের সমঝোতায় পৃথকভাবে দলীয় কোনো প্রার্থী থাকবে না। ৩০০ আসনেই জোটের প্রার্থী থাকবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বেলা সাড়ে ৩টার দিকে শেষ হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো নেতা।
বৈঠক শেষে শীর্ষ নেতারা রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে