স্ট্রিম প্রতিবেদক

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দেশের রাজনীতিতে গুণগত সংস্কার আনতে চায় বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, আমরা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী না। আমরা জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চাই।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর তোপখানা এলাকায় ফারইস্ট লাইফ ইনসুরেন্স অডিটোরিয়ামে আপ বাংলাদেশ–এর প্রথম জাতীয় সমন্বয় সভায় এসব কথা বলেন জুনায়েদ। তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবে আমরা জীবনবাজি রেখেছি। নতুন বাংলাদেশ নির্মাণেও আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সভায় প্ল্যাটফর্মের সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ সাংগঠনিক বিস্তার ও কার্যক্রম তুলে ধরেন। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত আসন্ন নির্বাচন নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
গত ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আপ বাংলাদেশ। আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আবদুর রহমান। সভায় প্রধান সংগঠক নাঈম আহমাদ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে