স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদ মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে পবিরকে বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পবিরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, চট্টগ্রাম ইপিজেড থেকে একটি ট্রাক চুরি হয়। এ নিয়ে মালিক থানায় অভিযোগ করার পর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের মোহাম্মদ ইউনুছকে আটক করে। তিনি চুরি হওয়া ট্রাকের চালক। তার দেওয়া তথ্যে রোববার রাতে সোনাগাজীর সুজাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।
এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকটির খণ্ডিত যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তবে সে সময় ওই বাড়িতে পবির ও তার পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিল না। এ ঘটনায় মামলা দায়েরের খবরে পবির পালিয়ে যায়। পবির ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমের ছোট ভাই।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা জানান, কারো ব্যক্তিগত কর্মের দায়বার সংগঠন নেবে না। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালনের জন্য উপজেলা যুবদলের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাই।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে