স্ট্রিম সংবাদদাতা

মনোনয়ন কিনবেন না বলে সাফ জানিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্থানীয় জনগণ চাইলে স্বতন্ত্র লড়াইয়ের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেননি। আমি জানি না বাপের ভাগ্য বেটির কপালেও আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র– সময়ই এর উত্তর দেবে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ অনুষ্ঠান আয়োজন করে।
ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন প্রথিতযশা রাজনীতিক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামে বলিষ্ঠ এই কণ্ঠস্বর ২০১২ সালের ২০ অক্টোবর মারা যান। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে বলেন, ‘আজ ঢাকায় তাঁর জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না, ওসমান হাদির পর কার নাম আছে, এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।’
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘মনোনয়ন আমি কিনব না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।’ আসন্ন নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন ছাড়াও দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেন রুমিন।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন আপনারা মাঠে থাকবেন। সামান্য অনিয়ম দেখলেও তাৎক্ষণিক জানাবেন। আপনাদের হাতে থাকা মোবাইল ও ক্যামেরাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এটা বড় উদ্বেগের বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত ‘মবকে’ আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃসংবাদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের রাজনীতির আদর্শ ও পথপ্রদর্শক উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এ দেশের মানুষের পালস বোঝেন। আমি সরাইল-আশুগঞ্জের মানুষ, এখানকার মানুষ যা বলবে, আমি তাই করব। আমি ছিলাম, আছি এবং থাকব।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে