স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে কেবল ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। শুধু একটি দলের জায়গায় আরেকটি বসেছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রের শীর্ষ পদের উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু আগে “জয় বাংলা” বলে বক্তব্য শেষ করতেন। এখন “জিন্দাবাদ” বলে শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ায় কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণ বেড়েছে।’
দেশের সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এত কিছুর পরও সুশীল সমাজ এবং নারী অধিকার কর্মীরা চুপ করে আছেন। তবে সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সরব থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে