স্ট্রিম সংবাদদাতা

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সদস্য, বগুড়া জেলার সহসভাপতি ও সারিয়াকান্দি উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমসহ দলটির ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ীতে এক সমাবেশে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলটিতে যোগ দেন।
যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা প্রমুখ।
সমাবেশে নবাগতদের স্বাগত জানিয়ে কাজী রফিক বলেন, উপজেলা জাতীয় পার্টির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় তাদের অভিনন্দন জানাই। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে গণতন্ত্রমনা মানুষ আজ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে।
জাপা ত্যাগ করা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, ‘বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে তার সবই বিএনপির নেতৃত্বে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে, ইনশাল্লাহ। তাই উপজেলা ও পৌর কমিটির নেতাসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলাম।’
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তাহেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে