স্ট্রিম সংবাদদাতা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।”
ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়। এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সাথে সরাসরি জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আমি নিজে আগে ক্রিকেট খেলেছি। এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। ক্রিকেটের সাথে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে। এর সাথে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান।” এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন তিনি।
তিস্তা ও পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা ও পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে