স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সব ধরনের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে বিএনপির প্রেসক্রিপশনে এই আদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই জাতীয় সদন বাস্তবায়ন আদেশে নানা ধরনের অস্পষ্টতা রয়েছে। এসব অস্পষ্টতা দূর করে খুবই ক্লিয়ার কাট একটি আদেশ হতে হবে। আর সেটি জনগণের সামনে স্পষ্ট করার দায়িত্ব সরকারের।’
আখতার আরও বলেন, ‘গণভোট প্রসঙ্গে রয়েছে অস্পষ্টতা। চারটি প্রশ্নের একটি উত্তর নিয়ে রয়েছে ধোঁয়াশা। এছাড়া নোট অব ডিসেন্টসহ কি গণভোট হবে নাকি ছাড়া হবে, সেটাও পরিষ্কার করে বলা নাই। আমরা ঐকমত্য কমিশনের বলেছিলাম, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে। সেটা নিয়ে কোনো ধরনের আলাপ আমরা দেখি নাই। এ ছাড়া উচ্চ কক্ষ নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। আরও এরকম অসংখ্য অস্পষ্টতা রয়েছে, যেগুলোর অনতিবিলম্বে জনগণের সামনে পরিষ্কার করতে হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন আদেশ আমরা চেয়েছিলাম কিন্তু সরকার সেটা সেটা করতে পারে নাই। না করে সরকার বিভিন্ন দলকে সেটা ভাগ করে দিয়েছে বাস্তবায়ন করার জন্য।’
এক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করুক। কিন্তু সেটা না হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করার মাধ্যমে আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু নৈতিক ভিত্তি পায়নি। এই আদেশ জারি হয়েছে বিএনপির প্রেসক্রিপশনে। আর বিএনপি তো চায়ই ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান।’
ফ্যাসিবাদীব্যবস্থা বাদ দিয়ে যখন দেখব সরকার নতুন ব্যবস্থার দিকে এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই জুলাই সনদে স্বাক্ষর করবে বলেন জানান পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে