স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে তাঁদের একান্ত বৈঠক হয়েছে। এরপর ফোনেও একাধিকবার কথা হয়েছে। তবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এটিই প্রথম।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাবেন তারেক রহমান। এসময় আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
তবে এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্ট্রিমকে জানান, ‘এখনো সিদ্ধান্ত পাইনি। পেলে জানিয়ে দিবো।’
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে তাঁদের মধ্যে কথাও হয়েছে।
আবার ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশের ফেরার পরও তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আর লন্ডনে একান্ত বৈঠকের পর দুপক্ষ থেকেই যৌথ বিবৃতিও দেওয়া হয়েছিল।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে