স্ট্রিম প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের জেরে করা সবশেষ দুটি মামলা থেকে খালাস পেয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একইসঙ্গে খালাস পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনও।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার দুটি পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রায় দেন। দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে তাঁরা এই মামলাগুলো থেকে অব্যাহতি পেলেন।
সদস্যসচিব আখতার হোসেনের হলফনামা অনুযায়ী, ৪টি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। এর মধ্যে দুটি মামলায় ৫ আগস্ট হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরই খালাস পান তিনি। বাকি দুই মামলা বহাল রেখেই নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করেছিলেন আখতার। আজ অবশিষ্ট মামলা দুটি থেকেও খালাস পেলেন তিনি।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল ফারুক ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটরা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে