স্ট্রিম সংবাদদাতা

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান বলেছেন, ‘এবার রাজাকাররা স্মৃতিসৌধে আসছে। এটা মনে হচ্ছে যে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পড়ে গেছি। একটা বেইজ্জতির মধ্যে পড়ে গেছি।’
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন কথা বলেন তিনি। এর আগে, সকালে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে স্মৃতিসৌধে এসে শহীদদের জন্য দোয়া করেন জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা।
এক প্রশ্নের জবাবে মো. তারেক রহমান বলেন, ‘এটিএম আজহার ছিলেন আল বদর বাহিনীর রংপুর বিভাগীয় অঞ্চলের প্রধান। শত শত, হাজার হাজার মানুষ খুনের সঙ্গে তিনি জড়িত। আইসা তারা আবার শহীদদের জন্য দোয়া করে। তো ৫৪ থেকে ৫৫ বছর গুইনা কি করবেন? গুণতে গুণতে তো আমরা ক্লান্ত। তো এটাই আর কি, লাল-সবুজ পতাকা আজকে একটু বেইজ্জতি হলো আর কি। এটা আমাদের চিন্তা, তো দুঃখজনক আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে এগুলো দেখতে হচ্ছে। বায়তুল মোকাররমে পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে। নতুন নতুন ইচ্ছা, নতুন স্বাধীনতা পাচ্ছে অনেকে। এটাই আর কি।’
৫৪ বছরে পরিবর্তন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরে ভাই ৫৪ বছর আগে বাংলাদেশে শিশু মৃত্যুর হার ৫০ থেকে ৬০ শতাংশ ছিল, এখন ১৮ থেকে ২০ শতাংশ কমে আসছে না? মানুষের গর আয়ু বেড়েছে, মানুষের খাদ্যের মান বেড়েছে। চিকিৎসা সেবা বাড়িয়েছে। মানুষের কর্মসংস্থান বাড়িয়েছে। আগে পাকিস্তানিরা এ দেশের গুরুত্বপূর্ণ পদে থাকতো। এখন বাংলাদেশের সন্তানরা থাকে। এগুলো কি প্রাপ্তি না? এগুলো কার না ভালো লাগে বলেন? যাদের ভালো লাগে না, তারা কারা তা তো আপনারা জানেন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৬ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে