স্ট্রিম প্রতিবেদক

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দ্রুতই প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাতিল করবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা একটি স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত। আমরা স্পষ্টভাবে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছি এবং কমিশন আমাদের আশ্বস্ত করেছে—খুব দ্রুতই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন আসবে।’
সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও পরোক্ষ ক্ষমতা হস্তান্তরের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এ ধরনের কারচুপির চেষ্টা হলে তরুণ সমাজ তা মেনে নেবে না। চার কোটি তরুণ ভোটার এখন সজাগ রয়েছে।‘
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে (বিএনসিসি) নির্বাচন কার্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘বিএনসিসি একটি প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী। ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভূমিকা আমরা দেখেছি। আনসারের তুলনায় বিএনসিসির সংগঠিত আচরণ বেশি কার্যকর। আমরা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছি।’ তবে এ বিষয়ে কিছু আইনি জটিলতা থাকলেও কমিশন বিষয়টি ইতিবাচকভাবে ভাবছে বলে জানান তিনি।
এর আগে সিইসির সঙ্গে বৈঠকে ডাকসুর পক্ষ থেকে চার দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল, ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন করা, সকল প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা।
বৈঠকে ডাকসু প্রতিনিধিরা প্রার্থীদের ওপর হামলা ও বিশেষ করে নারী প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাদিক কায়েম বলেন, ‘যে দলই জিতুক—জামায়াতে ইসলামী, বিএনপি বা অন্য কেউ—আমাদের চাওয়া একটাই, গণতন্ত্রের জয়। কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করতে চাইলে সেটি প্রতিহত করা হবে।’ তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে