স্ট্রিম প্রতিবেদক

বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ইসি সচিবের এমন বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘কমিশন যদি আমাদের সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দিতে পারে তাহলে আমরা মেনে নিব, তখন অন্য প্রতীক নিয়ে চিন্তা করব।’
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, ‘শাপলার প্রশ্নে নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি।’
ইসি সচিবের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন স্ট্রিমকে বলেন, ‘নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয় তাহলে এই বিষয়ে সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দিতে হবে। তারা যদি ব্যাখ্যা দিতে পারে তাহলে এনসিপি সেটা মেনে নেবে, তখন অন্য প্রতীক নিয়ে চিন্তা করব আমরা।’
আইনি ব্যাখ্যা না দিতে পারলে পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো একটা প্রতীক চাপিয়ে দেওয়ার এখতিয়ার নেই। কোন আইনে শাপলা দেওয়া যাবে না সেটার জবাব চাইব কমিশনের কাছে। নির্বাচন কমিশন স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও তারা অবশ্যই জবাবদিহি করবে, যেহেতু রাজনৈতিক দল ও জনগণের জন্যই তারা কাজ করছে। কমিশনের জবাব পেলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।’
সামান্তা শারমিন আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্পষ্টতই ফ্যাসিস্ট আচরণ করছে। শাপলা প্রতীক আমাদের না দেওয়া তাদের ইগোর কারণ হয়ে দাড়িঁয়েছে। কমিশন সংস্কার না হওয়ায় আজকের এই অবস্থায় উপনীত হয়েছি।’
এর আগে ৩০ সেপ্টেম্বর গেজেটকৃত ৫০টি প্রতীক থেকে যেকোনো একটি প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল ৭ অক্টোবর পর্যন্ত। পরে ৭ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবারও শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় এনসিপি। ইসির কাছে সেই চিঠিতে ৭টি শাপলার নমুনা একে পাঠিয়েছিল দলটি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে