স্ট্রিম প্রতিবেদক

বরিশালের ফকির বাড়ি রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলামের ছেলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে দলটি।
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু জানান, সকাল আটটার দিকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই মালিকপক্ষের লোকজন অফিসে প্রবেশ করে। তারা অফিসের চেয়ার, টেবিল ও ফ্যান ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি সিলিং ফ্যান ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র লুট করে নেওয়া হয়। একই ভবনের দোতলায় থাকা গণশিল্প সংস্থার অফিসটিও ভাঙচুর করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘ ৪৮ বছর ধরে ভবনটি ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে ওয়ার্কার্স পার্টি। যুবলীগের পলাতক নেতা নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীরা এ হামলা চালায়। দলীয় নেতাকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
জাতীয় কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ বলেন, ‘আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলাম। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আমরা ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার চাই।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং ভাড়াটিয়া ও মালিকপক্ষের দ্বন্দ্ব। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে