স্ট্রিম প্রতিবেদক

মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত জানিয়েঢাকা-১৩ আসনের মাওলানা মামুনুল হক বলেছেন, এখানে একটি দল এমন একজনকে প্রার্থী করেছে, যাঁর বাবা ছিলেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র ব্যবসায়ীর ছেলেকে প্রার্থী করে মোহাম্মদপুরকে মাস্তানির আখড়ায় পরিণত করতে দেওয়া হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ (মোহাম্মদপুর, আদাবর ও আগারগাঁওয়ের একাংশ) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর নির্বাচনী সমাবেশে এই কথা বলেছেন।
মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এক মোহাম্মদপুর ইনশা আল্লাহ আমি আপনাদের উপহার দেব। মোহাম্মদপুর মানুষের কাছে ক্রাইম জোন হিসেবে, কিশোর গ্যাং, মাদকের সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত। একটি দল সেখানে এমন একটি লোককে প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী। আমি জানি না, এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো। আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুণ্ডামির আখড়ায় যদি পরিবর্তন করতে চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশা আল্লাহ।’
মাওলানা মামুনুল হক বলেন, ‘গুলশান থেকে মোহাম্মদপুরে এসে একজন অতিথি হুমকি দেন, তাঁর নেতাকর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাঁড়িপাল্লা-রিকশা সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দেবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই, আপনারা এর বিচার করবেন।’
মামুনুল হক আরও বলেন, ‘রিকশা হলো শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রতীক, যাকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না। শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন। আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে মোহাম্মদপুরে এসে হুমকি দেয় পেশাব করে তারা শায়খুল হাদিসের রিকশাসহ সব ভাসিয়ে দেবেন। আমি জানতে চাই, এই স্পর্ধা সে কোথায় পেল।’
এসময় মামুনুল হক তাঁর প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজকে ইঙ্গিত করে বলেন, ‘তাঁর নির্বাচনী প্রচারণার কোথাও সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটি পর্যন্ত রাখে নাই। এনডিএমের অস্ত্র ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও, মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশা আল্লাহ।’
১১ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে