স্ট্রিম প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আসবে গণভোটের পর, এর আগে সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের আওতাধীন। এটা নিয়ে ঐক্যমত্য কমিশনেও আলোচনা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম এসময় আরও বলেন, ‘যারা গণভোটের আগেই তত্ত্বাবধায়ক সরকারের আলাপ তুলতে চায় তাদের আচরণ দুরভিসন্ধিমূলক।’
এদিকে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, তা জনগণকে বোঝানো জরুরি।’
এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থেকে থাকে তাদেরও অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম একই সুরে বলেন, ‘বিভিন্ন দলের লোকজনের সঙ্গে বেশ কয়েকজন উপদেষ্টার সখ্য রয়েছে। তাদের ব্যাপারে আজকের সভায় আপত্তি জানিয়েছি। তারা টাকা-পয়সার লেনদেনও করে এমন খবর আমাদের কাছে রয়েছে। প্রধান উপদেষ্টাকে তাদের নামও বলে এসেছি।’
মানবতাবিরোধী অপরাধে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তার বিচার কাজ শুরু হয়েছে, এজন্য প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানিয়েছে এনসিপি।
জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আইনি ভিত্তি চাই, আইনি ভিত্তি হলেই আমরা সনদে স্বাক্ষর করব। আমরা কাগুজে মূল্যে বিশ্বাসী না। এছাড়া নির্বাচন কমিশন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। তারা বিভিন্ন দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি মনে করছি আমরা।’
আজ বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য যায়। প্রতিনিধি দলের অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে