স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে ফেরার বিষয়ে আশাবাদী কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কিছু সঙ্গত কারণের জন্য এত দিন দেশে ফিরতে না পারলেও এখন দেশে ফেরার সময় এসে গেছে বলে মনে করছেন তিনি।
তারেক রহমান বলেন, ‘কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব।’
দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দ্রুতই। মনে হয় দ্রুতই, ইনশাল্লাহ।’
নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনীতি ও নির্বাচনের মধ্যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন আমি জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব—ইনশাল্লাহ।’
তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি সব সময় জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি করে। যেখানে জনগণের অধিকার, ভোট ও স্বাধীনতার প্রশ্ন—সেখানেই আমাদের অবস্থান।’
দেশে না ফেরার পেছনে নিরাপত্তা শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন সময় অনেক ব্যক্তির কাছ থেকে, এমনকি সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও নানা শঙ্কার কথা আমরা শুনেছি। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতেও সেসব প্রকাশিত হয়েছে।’
তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এসব আশঙ্কা সত্ত্বেও দেশে ফেরার বিষয়ে তিনি এখন আরও দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
এর আগে গত জুনে তারেক রহমানের একজন উপদেষ্টা মাহদী আমিন বিবিসি বাংলাকে বলেছিলেন, ‘আমরা বিশ্বাস করি আগামী বছর রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সুতরাং অবশ্যই তার আগে তিনি ফেরত আসবেন। যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে, তখন উনি অবশ্যই নির্বাচনের আগে সেই সময়টাতে আমাদের মাঝে উপস্থিত হবেন।’
একই সময়ে তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিবিসিকে বলেছিলেন, ২০২৫ সালের মধ্যেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গত ৭ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় বলেছিলেন, ‘সারা দেশে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে