স্ট্রিম প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গঠিত সমমনা ইসলামি সংগঠন ‘ন্যাশনাল উলামা অ্যালায়েন্স’-এর ৮৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদীকে আহ্বায়ক এবং মাওলানা সানাউল্লাহ খানকে সদস্য সচিব করা হয়েছে। আশরাফ উদ্দিন মাহদী বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করা এই সংগঠনটির নতুন কমিটি আগামী ৩ মাসের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে ১১ জন মনোনীত হয়েছেন। তাঁরা হলেন— মাওলানা মাহমুদুল হক জালীস, মাওলানা ইলিয়াস হোসাইন নোমান, মাওলানা আব্দুল আহাদ তাওহীদ, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা শামিম আযহার, মাওলানা শেখ আরিফ বিল্লাহ আজিজী, মাওলানা এহসান জাকারিয়া, মাওলানা আজিজুল ইসলাম ইউলাদ এবং মাওলানা ইমাম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইনজিমামুল ইসলাম। কমিটিতে ১৬ জন যুগ্ম সদস্য সচিব হলেন— মাওলানা মোহাম্মদ সালিম আহমদ, মুফতী মাহমুদ হাসান জাফরী, মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা কারী সামছুল ইসলাম, মাওলানা মো. নাজির হোসেন, মাওলানা এনাম বিন সিদ্দিক, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা শেখ বদিউল আলম নোমান, মাওলানা তাওহিদুল ইসলাম অপু, মুফতি আসাদুল্লাহ জাকির রহমান, মাওলানা খায়রুল বাশার, মাওলানা হাসান মাহমুদ সুলতানি, মাওলানা হাবিব জিহাদী, মাওলানা কাউসার ভুইয়া, মাওলানা মুহাম্মদ ইদ্রিস হোসাইন এবং মাওলানা আবরার কাউছার।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৯ জন এবং বাকিদের সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে