স্ট্রিম প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।’
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে সবশেষ নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মধ্যেই আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।
এদিকে আগের নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। পরে ২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই সিটি নির্বাচনে জয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে পরের মাসে (২৭ এপ্রিল ২০২৫) গেজেটও প্রকাশ করে ইসি। যদিও বিভিন্ন ‘নিয়মতান্ত্রিক জটিলতায়’ ইশরাক মেয়রের চেয়ারে বসতে পারেননি। এ নিয়ে দীর্ঘদিন নগরভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন ইশরাকের সমর্থকরা। বিষয়টি সেসময় ব্যাপক আলোচিত হয়।
এদিকে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এদিনই মেয়রপদে নির্বাচনের ঘোষণা দিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন ইশরাক। এমনকি নতুন সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে