স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থান যে পরিবর্তন এনেছে তা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের ভাগ্যেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, মানুষের ভাগ্য পরিবর্তন হতে হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না; এটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। সঠিক মার্কায়, সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা এই পরিবর্তন করতে পারবেন।’
২০২৪ সালের ৫ আগস্ট দল-মত নির্বিশেষে যেভাবে দেশের জনগণ রাজপথে নেমে এসেছিল, একইভাবে ভোটকেন্দ্রে আসার আহবানও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা যদি ৫ তারিখের সেই পরিবর্তন চালু না রাখি, ভোট দিয়ে যদি গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না করি, তাহলে গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে আমরা যেমন গুম, খুন, গায়েবি মামলা দেখেছি, তেমনি দুর্নীতিও দেখেছি। আমরা দেখেছি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি। এই অবস্থার পরিবর্তন করতে হবে।
একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তারেক রহমান বলেন, তাদের লোকজন মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা ঘরে গিয়ে মা-বোন ও মুরুব্বিদের সতর্ক করবেন। যারা ভোটের আগেই এসব অনৈতিক কাজ করতে পারে, তারা সুযোগ পেল দেশকে বিক্রি করে দেবে।
নেতাকর্মীদের সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে গেলে হবে না। ২০০৮ সালে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল। ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল। এবার সেটি হতে দেওয়া যাবে না’।
এ সময় মঞ্চে টাঙ্গাইলের আসনগুলোতে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম (টাঙ্গাইল-১), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), এস এম ওবায়দুল হক (টাঙ্গাইল-৩), লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭) ও আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮) উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে