স্ট্রিম প্রতিবেদক

ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো মাসেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় সাইফুল হক বলেন, সরকার গোপনে কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এই চুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হয় শেখ হাসিনা আর ড. ইউনূস সরকারের মধ্যে কোনও পার্থক্য নেই। অবিলম্বে এই চুক্তি বাতিল করে দেশের সম্পদ মানুষকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে