আবদুল্লাহ কাফি

সকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। ঝিরি ঝিরি বৃষ্টি তখনো থামেনি। শহরের লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা ঘুরে সার্কিট হাউজের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানেই পথসভার আয়োজন করে এনসিপি।
পথসভার পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। কথা হয় তাঁর সঙ্গে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তিনি। নাম গোলাম রহমান বাবুল।
এনসিপির সভায় কেন এসেছেন প্রশ্ন করতেই হেসে বললেন, ‘দারুণ সম্ভাবনাময় তরুণ তাঁরা। আমাদের দিয়ে তো কিছু হলো না, এরাই আমাদের জন্য কিছু করবে আশা করি।’
কথায় কথায় তিনি এ-ও বললেন, ‘জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছেন। মানুষের জন্য কাজ করেছেন। এই তরুণরাও পদযাত্রা করে মানুষের কাছে যাচ্ছে। গরীব অসহায় মানুষের সঙ্গে কথা বলছে। এই তারুণ্যই আমাদের শক্তি। তারুণ্যের সঙ্গে আছি।’
পড়তে জানেন না আউলিয়াপুরের ইউসুফ প্যাদা। পটুয়াখালীর সদরে এই বৃদ্ধের বাড়ি। হাতে ছাতা নিয়ে পথসভায় এসেছেন তিনি। অভিযোগের সুরে ইউসুফ বলেন, ‘বিএনপি,আওয়ামী লীগ তো দেখলাম সারা জীবন। ভোটের সময় কিছু টাকা দেয়, চা-বিড়ি খাওয়ায়। এরপর আর খবর থাকে না। বিপদে-আপদে খুঁজেও পাওয়া যায় না। এবার নতুনদের দেখব। দেখি এরা কী করে।’
মৌলভী গোলাম মোস্তফা। পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে তাঁর বাড়ি। খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন মঞ্চের দিকে। বক্তব্য শুনছেন মনোযোগ দিয়ে। গোলাম মোস্তফার প্রত্যাশা, এনসিপি নেতা-কর্মীরা দেশের মানুষের সঙ্গেই থাকবেন।

আপনি কী চান, এমন প্রশ্নে গোলাম মোস্তফা বলেন, ‘আমি কী চাই, সেটা দিয়া তো কিছু হবে না। ওরা কী চায়, সেটাই বিষয়। তবে আশা করি, এরা জনগণের সঙ্গে থাকবে। ভালো কিছু করবে।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে, চলবে ২৯ জুলাই পর্যন্ত।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে