স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট আসনের নেতা-কর্মীদের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করছেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) ছিল মতবিনিময়ের দ্বিতীয় দিন। এদিন গুলশান থানার নেতা-কর্মীরা অংশ নেন। তারেক রহমান নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি গুলশান লেক সংস্কার ও বায়ুদূষণ রোধে কাজ করবেন। বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্ট্রিমকে এসব তথ্য জানান।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আরও ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এর আগে মতবিনিময়ের প্রথম দিনে বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, গুলশানের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরেন। তারেক রহমান এসব সমস্যা সমাধানের পরিকল্পনা ও মতামত জানান। ভোটারদের কাছে এই পরিকল্পনা কীভাবে পৌঁছে দিতে হবে, সে বিষয়ে তিনি পরামর্শ দেন। এ সময় গুলশানের নেতা-কর্মীরা তারেক রহমানকে বিপুল ব্যবধানে জয়ী করতে যাবতীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বৈঠক শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্ট্রিমকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ভোটারদের কাছ থেকে যেসব সমস্যার কথা জেনেছেন, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন।’
নাসির আরও বলেন, ‘গুলশান এলাকায় সামাজিক নিরাপত্তার বিষয়ে অনেক দিন ধরে সমস্যা রয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলে গুলশান এলাকার লেকগুলো সংস্কার করা হবে।’
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে দুটি আসনে প্রার্থী হয়েছেন। এর একটি ঢাকা-১৭ আর অন্যটি বগুড়া-৬ (সদর)।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে