স্ট্রিম প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দেশের সমস্ত বিভাজন দূর করে গোটা জাতিকে একই সুতায় বেঁধেছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন বলে উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন, ‘সে সময় দেশে এক ভিত্তিকর পরিবেশ বিরাজমান ছিল। কোন সরকার ছিল না আইনের শাসন ছিল না। সকল গণতান্ত্রিক অধিকার রুদ্ধ ছিল। জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়ে একদলীয় বাকশাল হটিয়ে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশের সকল রাজনৈতিক দলকে মুক্তভাবে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন।‘
দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বের গুণাবলি সম্পর্কে তোমাদের জানতে হবে, পড়তে হবে। তাঁর আদর্শ ধারণ করেই বাংলাদেশ পরিচালনা করতে হবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে