স্ট্রিম প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দল বুঝে গেছে সারাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তাদের এক সহযাত্রী রয়ে গেছে। এজন্য সতর্ক থাকতে হবে। বাংলাদেশ হওয়ার আগে থেকে বিভিন্ন সময়ে তারা নানা রূপ নিয়েছে।
বিএনপি চেয়ারম্যানের অভিযোগ, একটি দল মানুষের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে। বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ আমি দৃপ্ত কণ্ঠে বলছি– দেশের ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, কারও সঙ্গে অন্যায় হয়ে থাকে, আমরা ব্যবস্থা নেব। অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে আমরা দেখেছি– একটি দলের লোকজন মা-বোনদের কাছে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে। ভিন্ন ধর্মের মানুষদের কাছে গিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। ১৯৭১ সালে আমরা ভাই-বোন, সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আমরা সব ধর্মের ভাই-বোন ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাকে রক্ষা করেছি। একইভাবে আজ এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে পরিষ্কারভাবে বলতে চাই– আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি।
তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নীলফামারীর মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন। পর্যায়ক্রমে এটিও আমরা বাস্তবায়ন করব। এই এলাকাকে আমরা শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। আগামী দিনে যেন কেউ বলতে না পারে নীলফামারী অঞ্চল অবহেলিত এলাকা। এই দুর্নাম আমরা ঘুচাতে চাই।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে