স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনি প্রচারণা অংশ নিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে বের হয়ে তিনি হযরত শাহ্ মখদুম মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, শাহ্ মাখদুম (রাহ.) মাজার জিয়ারত শেষে তিনি দুপুর ২টায় রাজশাহীর আলিয়া মাদরাসা ময়দানে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
এরপর তিনি বিকেল ৫টা ৩০মিনিটে নওগাঁর কাজীর মোড় এটিম মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে সড়কপথে তিনি পিতৃভূমি বগুড়ায় যাবেন।
দীর্ঘ ১৯ বছর আজ বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওয়ানা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে