স্ট্রিম প্রতিবেদক

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততাসহ ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটি।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন। এসময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের আসনভিত্তিক সমঝোতার ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত হয় এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপ ও সমঝোতা প্রক্রিয়া সম্পর্কেও দলের প্রতিনিধি দল তাঁদের অবহিত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলেল নুর আজিজি, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার প্রমুখ।
অন্যদিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে. ফাসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের (সিএনএএস) সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান, আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জামি স্পাইকারম্যান, আইআরআই-এর রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক জন ফ্লুহার্টি, পরামর্শক ড্যারিন বিইলেকি, প্রোগ্রাম পরামর্শক অমিতাভ ঘোষ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে