স্ট্রিম প্রতিবেদক

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকার (রংপুর-৪) প্রান্তিক মানুষদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় আখতার হোসেন বলেন, 'ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণকে শুধু উন্নয়নের গান শোনানো হতো। কিন্তু সেই উন্নয়নের নামে চলত লুটপাট। প্রবাসীর ঘাম ঝরানো টাকা, মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা—সব লুটপাট করে বিদেশে পাচার করতো। এদিকে দেশে বিভিন্ন ইমারত বানাত বিদেশিদের কাছ থেকে ধার করা টাকা দিয়ে। এই লুটপাটতন্ত্র নতুন বাংলাদেশে আর চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।'
আখতার আরও বলেন, 'দেশের প্রচলিত রাজনীতির সংকট, পেশী শক্তির অপব্যবহার, দুর্নীতিসহ সমাজের বিভিন্ন অনিয়মের চিত্র আপামর সাধারণ জনগণের কাছে আমাদের দল এনসিপি তুলে ধরছে। আমরা চাই, দেশে নতুন সংবিধান আসুক। চব্বিশ পরবর্তী সময় নয়া বন্দোবস্তের রূপরেখা ও জনগণের আকাঙ্খা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।'
রংপুরের পীরগাছা উপজেলার রহমত চর এলাকায় মতবিনিময় চলাকালীন জনগণের স্থানীয় সমস্যা ও সমাধানের বিষয়েও আলোচনা করেন আখতার।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে