স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম৷ সেই সঙ্গে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের 'জুলাই পদযাত্রা' কর্মসূচি স্থগিত করেছেন৷
আজ সোমবার (২১ জুলাই) খাগড়াছড়ির পদযাত্রা শেষে এই সিদ্ধান্ত নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা৷
এ দিন বিকেলে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন এনসিপির নেতারা৷ পরে বিভিন্ন হাসপাতেল ভর্তি আহত ব্যক্তিদের দেখতে যাবেন তাঁরা৷
এদিকে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি ও ডক্টর্স উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম৷
সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহত ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বানও জানিয়েছেন নাহিদ ইসলাম৷
অন্যদিকে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এনসিপির মেডিকেল টিম গঠন করা হয়েছে৷ ডা. মো. আব্দুল আহাদকে প্রধান করে গঠিত দলে আরও আছেন ডা. মাহমুদা আলম মিতু, ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম ও ডা. সাব্বির আহমেদ৷

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৬ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে