বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে নির্বাচন করবেন বলে মনে করছেন দলের নেতারা। তার আগে উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সম্মানসূচক সদস্য করা হয়েছে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে।
স্ট্রিম প্রতিবেদক

ফেনীর পরশুরাম উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সম্মানসূচক সদস্য করা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
ফেনী-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে দেশের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি চেয়ারপারসন এই আসন থেকে নির্বাচন করবেন বলে মনে করছেন দলের নেতারা
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
এর আগে ২২ সেপ্টেম্বর দলীয় প্যাডে সাক্ষারিত এক পত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্যসচিব আবুল হোসেন ভূঁইয়া এসব কমিটির অনুমোদন দেন। বৃহস্পতিবার বিষয়টি জনসম্মুখে উপস্থাপন করা হয়।

ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী; দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক; আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার এবং জিএমহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে